⚛

সিমিলিয়া অ্যাসিস্ট্যান্ট

ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য সম্পূর্ণ অফলাইন রেপার্টরি, মেটিরিয়া মেডিকা, ডিজিটাল কেস টেকিং ও Complete চেম্বার ব্যবস্থাপনা অ্যাপ।

Windows কম্পিউটার ও Android মোবাইলে — বাংলা ও ইংরেজিতে — ইন্টারনেট ছাড়াই।

🔒 এনক্রিপ্টেড ডেটা 📡 অফলাইন 🌐 বাংলা ও ইংরেজি 📚 ২৪টি MM উৎস 📖 ২১টি বই
Windows ডাউনলোড Android ডাউনলোড

এক অ্যাপে সব — চিকিৎসক ও চেম্বারের সম্পূর্ণ সমাধান

বই পড়া থেকে প্রেসক্রিপশন, কেস টেকিং থেকে অ্যাপয়েন্টমেন্ট, AI সহায়তা থেকে ফি ব্যবস্থাপনা — সবকিছু একটি অ্যাপে, অফলাইনে।

📚 ২৪টি Materia Medica ⚖ ৭টি Repertory 📖 ২১টি বই 📰 জার্নাল প্রবন্ধ 💡 Rapid Prescribing 🤖 AI চ্যাট ও সুপারিশ 📝 ডিজিটাল কেস টেকিং 🎤 ভয়েস কেস টেকিং 📄 প্রেসক্রিপশন PDF 🍎 রোগভিত্তিক পথ্য 🔬 পরীক্ষা সুপারিশ 💊 অ্যালোপ্যাথি ওষুধের তথ্য 📈 জীবনরেখা (Age Bar) 📅 অ্যাপয়েন্টমেন্ট ও অ্যালার্ম 🔔 ফলো-আপ রিমাইন্ডার 💰 ফি ও ফাইন্যান্স 📱 WhatsApp ☁ Google Drive সিঙ্ক ও ব্যাকআপ 🏢 একাধিক চেম্বার 📊 Practice Analytics 🌿 Seasonal Guide 💊 Prescription Intelligence 🧬 Constitutional Analysis ⚖ AI রুব্রিক সুপারিশ 📈 Follow-up Trajectory

আপনার হাতের মুঠোয় সম্পূর্ণ হোমিওপ্যাথি লাইব্রেরি

সাতটি রেপার্টরি, ২৪টি মেটিরিয়া মেডিকা উৎস, ২১টি বই, এবং জার্নাল প্রবন্ধ — সবকিছু একটি অ্যাপে, ইন্টারনেট ছাড়াই।

৭
রেপার্টরি
৩,৯৫,০০০+
রুব্রিক
১,৮৭১
ওষুধ
১৫,৫০,০০০+
রুব্রিক-ওষুধ গ্রেড
২৪
MM উৎস
৪,৭৮০
ওষুধভিত্তিক MM এন্ট্রি
৬০,০০০+
MM (বিভাগ)
২১
বই

সাতটি প্রামাণিক রেপার্টরি

প্রতিটি রেপার্টরির নিজস্ব গ্রেড স্কেল ও ওজন — ক্লাসিক্যাল পদ্ধতি অনুযায়ী। একসাথে সাতটি রেপার্টরিতে রুব্রিক খুঁজুন ও বিশ্লেষণ করুন।

রেপার্টরিলেখকবিবরণ
Kent's RepertoryJ.T. Kentক্লাসিক্যাল হোমিওপ্যাথির ভিত্তি — সবচেয়ে বহুল ব্যবহৃত রেপার্টরি
Boericke's RepertoryO.E. Boerickeক্লিনিক্যাল ও থেরাপিউটিক দৃষ্টিভঙ্গি সহ সংক্ষিপ্ত রেপার্টরি
BBCRC.M. BogerBoger-Boenninghausen's Characteristics & Repertory — সময়, পরিবেশ ও সাধারণ লক্ষণভিত্তিক
Boger's General AnalysisC.M. Bogerরোগীর সার্বিক লক্ষণ বিশ্লেষণে কার্যকর
Boger Synoptic KeyC.M. Bogerদ্রুত ওষুধ নির্বাচনের জন্য সংক্ষিপ্ত নির্দেশিকা
Knerr's RepertoryC.B. KnerrHering's Guiding Symptoms-এর সূচী — বিরল ও অদ্ভুত লক্ষণের সন্ধানে
Phatak's RepertoryS.R. Phatakসংক্ষিপ্ত, সাধারণ লক্ষণভিত্তিক — দ্রুত পরামর্শে সহায়ক

মেটিরিয়া মেডিকা — ২৪টি উৎস

প্রতিটি ওষুধের Mind, Generalities সহ প্রতিটি বিভাগ আলাদাভাবে পড়ুন। তুলনা, সম্পর্কিত ওষুধ ও Keynote একসাথে। বাংলা অনুবাদ সহ।

ইংরেজি উৎস (১৫টি)

উৎসলেখকধরনবিবরণ
Allen's EncyclopediaT.F. Allenক্লাসিক্যালপ্রুভিংয়ের সবচেয়ে বিশাল সংকলন — মূল প্রমাণ
Hering's Guiding SymptomsC. Heringক্লাসিক্যালপ্রতিটি ওষুধের পথনির্দেশক লক্ষণ — বিশদ ও নির্ভরযোগ্য
Chronic DiseasesS. Hahnemannক্লাসিক্যালহ্যানেম্যানের নিজের হাতে লেখা দীর্ঘকালীন রোগের মেটিরিয়া মেডিকা
Boenninghausen's CharacteristicsC.v. Boenninghausenক্লাসিক্যালওষুধের বৈশিষ্ট্যগত লক্ষণ — ক্লাসিক্যাল পদ্ধতির ভিত্তি
Boericke's Materia MedicaW. Boerickeক্লিনিক্যালসবচেয়ে বহুল ব্যবহৃত MM — সংক্ষিপ্ত ও ব্যবহারিক
Clarke's DictionaryJ.H. Clarkeক্লিনিক্যালবিশদ ক্লিনিক্যাল তথ্য সহ ওষুধের অভিধান
Allen's PrimerH.C. Allenক্লিনিক্যালশিক্ষার্থীদের জন্য সহজ পরিচিতি
Kent's LecturesJ.T. KentমতামতKent-এর বিখ্যাত বক্তৃতামালা — ওষুধের গভীর বিশ্লেষণ
Allen's KeynotesH.C. Allenমতামতপ্রতিটি ওষুধের মূল বৈশিষ্ট্য — দ্রুত পড়ার জন্য
Clinical Hints (Allen)H.C. Allenমতামতক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে ওষুধের ইঙ্গিত
Guernsey's KeynotesH.N. Guernseyমতামতওষুধের মূল নির্দেশক লক্ষণ
Lippe's KeynotesA. von Lippeমতামতসংক্ষিপ্ত ও পরিষ্কার ওষুধ পরিচিতি
Nash's LeadersE.B. NashমতামতLeaders in Therapeutics — ওষুধের নেতৃস্থানীয় লক্ষণ
Arndt's First LessonsH.P. Arndtমতামতনতুনদের জন্য প্রথম পাঠ
Hutchison's 700 Red LineJ.W. Hutchisonমতামত৭০০ ওষুধের লাল দাগের লক্ষণ — দ্রুত নির্বাচনে সহায়ক
বাংলা উৎস দেখুন (৯টি)
উৎসমূল লেখকধরনবিবরণ
সিমিলিয়া বাংলা MM—ক্লিনিক্যালইংরেজি উৎসগুলোর সম্মিলিত বাংলা অনুবাদ
Burt's Physiological MMW.H. Burtক্লিনিক্যালশারীরবৃত্তীয় দৃষ্টিভঙ্গিতে ওষুধ বিশ্লেষণ
Farrington's Clinical MME.A. Farringtonক্লিনিক্যালক্লিনিক্যাল অভিজ্ঞতায় সমৃদ্ধ — চিকিৎসকদের প্রিয়
Borland's EmergenciesD.M. Borlandক্লিনিক্যালজরুরি অবস্থায় হোমিওপ্যাথি — দ্রুত পরামর্শ
Burt's Characteristic MMW.H. Burtমতামতওষুধের বৈশিষ্ট্যগত লক্ষণের সংকলন
Choudhuri's StudyN.M. Choudhuriমতামতউপমহাদেশের ছাত্রদের কাছে জনপ্রিয় পাঠ্যপুস্তক
Pulford's Graphic MMA. Pulfordমতামতচিত্রভিত্তিক সংক্ষিপ্ত মেটিরিয়া মেডিকা
Vithoulkas' EssenceG. Vithoulkasমতামতওষুধের সারমর্ম — আধুনিক দৃষ্টিভঙ্গি
Lippe's MM (বাংলা)A. von LippeমতামতLippe-এর মেটিরিয়া মেডিকা বাংলায়

বই ও প্রবন্ধ সংগ্রহ

হোমিওপ্যাথির দর্শন, নীতি ও ক্লিনিক্যাল জ্ঞান — মাস্টারদের নিজের কলমে। বাংলা অনুবাদ সহ। বুকমার্ক করুন, রিডিং লিস্টে রাখুন, যেখানে ছেড়েছিলেন সেখান থেকে পড়ুন। পড়তে পড়তে AI-কে প্রশ্ন করুন।

বইলেখকবিষয়
Organon of MedicineS. Hahnemannহোমিওপ্যাথির মূল গ্রন্থ — চিকিৎসাশাস্ত্রের ভিত্তি
Chronic DiseasesS. Hahnemannদীর্ঘকালীন রোগের তত্ত্ব ও মিয়াজম
Kent's PhilosophyJ.T. KentLectures on Homeopathic Philosophy — ক্লাসিক্যাল দর্শনের সেরা ব্যাখ্যা
Kent's Lesser WritingsJ.T. KentKent-এর ছোট প্রবন্ধ ও বক্তৃতা সংকলন
Kent's Clinical CasesJ.T. KentKent-এর নিজের হাতে লেখা কেস বিশ্লেষণ
Kent's ObservationsJ.T. Kentচিকিৎসায় Kent-এর পর্যবেক্ষণ ও মন্তব্য
Kent: What the Doctor Needs to KnowJ.T. Kentচিকিৎসকের জন্য অপরিহার্য জ্ঞান
The Genius of HomoeopathyS. Closeহোমিওপ্যাথির প্রতিভা — দর্শন ও নীতির গভীর বিশ্লেষণ
Principles and Art of CureH.A. Robertsচিকিৎসার নীতি ও শিল্প — ব্যবহারিক দর্শন
Boger's PhilosophyC.M. BogerBoger-এর দার্শনিক দৃষ্টিভঙ্গি
Hering's Law of CureC. Heringআরোগ্যের নিয়ম — কেস ফলো-আপের ভিত্তি
Relationship of RemediesE.A. Millerওষুধের পারস্পরিক সম্পর্ক — কোন ওষুধের পরে কোনটি
How to Use the RepertoryG.I. Bidwellরেপার্টরি ব্যবহারের হাতেখড়ি
Essentials of Homoeopathic TherapeuticsW.A. Deweyহোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যার সারসংক্ষেপ
Practice of HomoeopathyP.F. Curieহোমিওপ্যাথির চর্চা — ব্যবহারিক নির্দেশিকা
Regional Leaders (Nash)E.B. Nashশরীরের অঞ্চল অনুযায়ী ওষুধের নেতৃস্থানীয় লক্ষণ
Mnemonic SimiliadS.A. Jonesস্মৃতিসহায়ক কবিতায় ওষুধ মনে রাখা
Vithoulkas' ObservationsG. Vithoulkasআধুনিক কালের মাস্টারের পর্যবেক্ষণ
Mother and Infant (Borland)D.M. Borlandমা ও শিশুর হোমিওপ্যাথিক চিকিৎসা (বাংলা)
People's MM (Gladwin)F.E. Gladwinসাধারণ মানুষের জন্য সহজ ভাষায় (বাংলা)
গুরুত্বপূর্ণ জার্নাল Articleবিভিন্নবিভিন্ন জার্নাল থেকে নির্বাচিত গবেষণা Article

একনজরে বৈশিষ্ট্যসমূহ

চিকিৎসার প্রতিটি ধাপে আপনার পাশে — রোগী দেখা থেকে ফলো-আপ পর্যন্ত।

🔎

রুব্রিক সার্চ

বাংলা বা ইংরেজিতে লিখুন — সাথে সাথে রুব্রিক চলে আসে। বানান ভুল হলেও ঠিক করে খুঁজে দেয়, সমার্থক শব্দ ও শর্টহ্যান্ড (worse = agg., headache = HEAD - PAIN) নিজে বুঝে নেয়। সাতটি রেপার্টরিতে একসাথে খোঁজে।

⚖

রেপার্টরাইজেশন স্টুডিও

সাতটি রেপার্টরি একসাথে বিশ্লেষণ করুন। Score, Cover ও Smart rank — প্রতিটি রেপার্টরির নিজস্ব গ্রেড স্কেলে। লক্ষণ গ্রুপ করুন, গুরুত্বপূর্ণ লক্ষণ বাধ্যতামূলক করুন, থার্মাল ও মিয়াজম ফিল্টার দিন। "অন্য রেপার্টরিতে খুঁজুন" দিয়ে Cross-repertory বিশ্লেষণ করুন। Differentiating Rubric Finder দিয়ে ওষুধগুলোর মধ্যে পার্থক্যকারী রুব্রিক খুঁজুন, Compare top remedies দিয়ে শীর্ষ ওষুধ তুলনা করুন।

📚

মেটিরিয়া মেডিকা

২৪টি উৎস থেকে ৪,৭৮০টি ওষুধের বিবরণ — Mind, Generalities সহ প্রতিটি বিভাগ আলাদাভাবে পড়ুন। একই ওষুধের একাধিক উৎস পাশাপাশি তুলনা করুন, সম্পর্কিত ওষুধ ও Keynote দেখুন। বুকমার্ক ও ফেভারিটে রাখুন।

💡

Rapid Prescribing (RAE)

কয়েকটি লক্ষণ বাছাই করুন — সাথে সাথে স্কোর সহ ওষুধের তালিকা। Acute ও Chronic কেস আলাদাভাবে চলে। রেপার্টরি রুব্রিক থেকেও লক্ষণ যোগ করুন। ভিজিটে সেভ করুন, পরে আবার দেখুন। ক্লাসিক্যাল রেপার্টরাইজেশনের পাশাপাশি দ্রুত ওষুধ বাছাইয়ের হাতিয়ার।

📖

বই ও প্রবন্ধ পাঠ

Organon, Kent's Philosophy, Close's Genius সহ ২১টি বই — বাংলা অনুবাদ সহ। Hompath জার্নালের প্রবন্ধও আছে। বুকমার্ক করুন, রিডিং লিস্টে রাখুন, যেখানে ছেড়েছিলেন সেখান থেকে পড়ুন। পড়তে পড়তে AI-কে প্রশ্ন করুন।

💋

ফেভারিট ও রিডিং লিস্ট

যেকোনো ওষুধ, রুব্রিক, বইয়ের অধ্যায় বা চ্যাট বুকমার্ক করুন। রিডিং লিস্টে রাখা বই যেখানে ছেড়েছিলেন সেখান থেকে খোলে। হোম স্ক্রিনে "Continue Reading" কার্ডে শেষ পড়া জিনিসগুলো দেখায়।

🌟

প্রতিদিনের রুব্রিক ও ওষুধ

অ্যাপ খুললেই মাস্টারদের কথা ও একটি ওষুধের বিরল, অদ্ভুত দিক দেখুন — প্রতিদিন নতুন। হ্যানেম্যানের অর্গাননের সূত্র, কেন্ট ছাড়া দর্শনের বই থেকে, এবং Keynote বই থেকে ওষুধের rare rubric বা keynote passage।

🔬

ল্যাব রিপোর্ট পড়া ও বিশ্লেষণ

রিপোর্টের ছবি তুলুন বা PDF দিন — অ্যাপ নিজে পরীক্ষার মান পড়ে নেয়। অস্বাভাবিক মান হলে কী হতে পারে বলে দেয়, সেই অনুযায়ী রেপার্টরি রুব্রিক খুঁজে দেয়। রোগীর রেকর্ডে ট্রেন্ড দেখুন।

✨ স্বয়ংক্রিয়
💊

অ্যালোপ্যাথি ওষুধ — তথ্য আপনাআপনি

রোগীর Current Medications-এ অ্যালোপ্যাথি ওষুধের নাম লিখুন — অ্যাপ নিজে থেকেই সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, কেন দেওয়া হয়, হোমিওপ্যাথি চিকিৎসায় কী প্রভাব এক জায়গায় দেখিয়ে দেয়। নিজে খুঁজতে হয় না — টাইপ করার সাথে সাথেই তথ্য চলে আসে।

✨ স্বয়ংক্রিয়
🔬

পরীক্ষা সুপারিশ — কেস থেকে

রোগীর কেস ও লক্ষণ পড়ে অ্যাপ নিজে থেকেই কোন কোন পরীক্ষা করা দরকার সুপারিশ করে দেয় (CBC, Thyroid, Lipid, LFT, KFT, HbA1c, Urine R/E ইত্যাদি)। ভিজিট পেজে ও প্রেসক্রিপশনের PDF-এ সুপারিশকৃত পরীক্ষাগুলোর তালিকা আলাদা অংশে ছাপা হয়।

✨ স্বয়ংক্রিয়
🍎

রোগভিত্তিক পথ্য পরিকল্পনা

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক / অম্লতা, কিডনি রোগ, ফ্যাটি লিভার, থাইরয়েড, আর্থ্রাইটিস — বহু রোগের জন্য অ্যাপ নিজে থেকেই পথ্য পরিকল্পনা তৈরি করে দেয়। হোমিওপ্যাথিতে নিষিদ্ধ খাবারও বিবেচনায় রাখা হয়। PDF বানান, এক ট্যাপে WhatsApp-এ রোগীকে পাঠান।

✨ নতুন
💊

Prescription Intelligence

ওষুধ লেখার সময়ই জানুন — Antidote ও Inimical সম্পর্কের সতর্কতা আপনাআপনি দেখায়। প্রতিটি ওষুধের ক্রিয়ার সময়কাল, গতি, পর্যায়কাল ও গভীরতা (Clarke/Allen থেকে) কার্ডে দেখুন — কখন পুনরায় দিতে হবে, কোন ওষুধের সাথে সংঘর্ষ হবে তা আগেই বুঝুন।

✨ নতুন
🌿

Seasonal Guide — ঋতু অনুযায়ী

প্রতিটি ঋতুতে কোন রোগ বাড়ে, কোন ওষুধ বেশি লাগে — ড্যাশবোর্ডে দেখুন। পথ্যের ঋতু অনুযায়ী খাবারের সময়সূচি ও মৌসুমি খাদ্য তালিকা নিজে তৈরি হয়। BMI ও ওজনের পরিবর্তনও ট্র্যাক করুন।

👥

কেস অ্যাসিস্ট্যান্ট

বিপদ সংকেত (Red flags) দেখায়, কোন প্রশ্ন বাকি বলে দেয়, Totality যাচাই করে, পোটেন্সি বিবেচনা ও ওষুধের সম্পর্ক জানায়। সবটা আপনার ডিভাইসে, AI ছাড়াই, বইয়ের Relations অধ্যায় থেকে।

📄

প্রেসক্রিপশন PDF — সম্পূর্ণ

আপনার লেটারহেড সহ সুন্দর PDF — ওষুধ, ডোজ, নির্দেশনা সব বাংলায়। রোগীর অভিযোগ, চিকিৎসকের পরামর্শ, সুপারিশকৃত পরীক্ষা ও রোগভিত্তিক পথ্য পাশাপাশি ছাপা হয়। এক ট্যাপে প্রিন্ট বা WhatsApp-এ রোগীর নম্বরে পাঠান।

📑

কাগজের রোগীলিপি Import

ছাপানো বা হাতে লেখা রোগীলিপি ক্যামেরায় স্ক্যান করুন — টিক, সংখ্যা ও বয়সরেখার বিন্দু নিজে পড়ে নেয়। AI হাতের লেখা পড়ে বাকিটা পূরণ করে দেয়। Text paste করেও হয়। ছবি রাখা হয় না, ইন্টারনেট ছাড়াও চলে।

AI — আপনার লাইব্রেরি সহায়ক

AI শুধু বই ও লাইব্রেরি থেকে উত্তর দেয় — রোগীর নাম, ঠিকানা, ফোন কখনো যায় না। অফলাইনেও উত্তর পাবেন, অনলাইনে AI আরও বিশদ করে বুঝিয়ে দেয়। সিদ্ধান্ত সবসময় চিকিৎসকের।

🤖

নলেজ চ্যাট (Ask AI)

হোমিওপ্যাথি নিয়ে যেকোনো প্রশ্ন করুন — ওষুধের নাম, লক্ষণ, Miasm, দর্শন — অ্যাপ ২৪টি MM উৎস, ২১টি বই ও রেপার্টরি ঘেঁটে উৎস সহ উত্তর দেয়। কেসের লক্ষণ দিলে ডিভাইসে রেপার্টরাইজেশন করে টেবিল সহ দেখায়। অফলাইনেও চলে — ইন্টারনেট থাকলে AI উত্তর আরও সাজিয়ে দেয়।

💉

কেস গাইড

ভিজিটের ভেতর থেকে সরাসরি AI-কে জিজ্ঞেস করুন — ছয়টি কাজ: রেপার্টরাইজেশন, ওষুধ ও পোটেন্সি, রোগ নির্ণয় ও পরীক্ষা, পরীক্ষার রিপোর্ট পড়া, পথ্য পরিকল্পনা, অন্য চিকিৎসা পদ্ধতি — এবং নিজের প্রশ্নও করুন। শুধু লক্ষণ যায়, আপনার অনুমতি নিয়ে।

💬

কথোপকথন মোডে কেস টেকিং

Ask AI চ্যাটে রোগীর কেস বলুন — একটি একটি করে লক্ষণ দিন, অ্যাপ আপনার সাথে কথোপকথনের মতো করে এগিয়ে যায়। প্রতিটি লক্ষণে রুব্রিক খুঁজে দেয়, শেষে রেপার্টরাইজেশন টেবিল ও ওষুধ নিয়ে আলোচনা।

💡

AI সুপারিশ

লাইব্রেরির উত্তরের পরে AI নিজের পরামর্শও দেয় — ওষুধ বাছাই, পোটেন্সি, রোগ নির্ণয়, পরীক্ষা, পথ্য। কিন্তু সেটা আলাদাভাবে "AI সুপারিশ" লেবেল সহ দেখায়, যাতে আপনি জানেন কোনটা বই থেকে এসেছে আর কোনটা AI-এর মত।

✨ নতুন
⚖

AI রুব্রিক সুপারিশ

কেসের লক্ষণ থেকে AI নিজে থেকেই সম্ভাব্য রুব্রিক খুঁজে দেয় — প্রতিটি রুব্রিকের সাথে নির্ভরযোগ্যতার স্তর (Confident, Likely, Possible) দেখায়। আপনি বাছাই করুন, রেপার্টরাইজ করুন — রুব্রিক খোঁজার সময় বাঁচে।

সম্পূর্ণ ডিজিটাল কেস টেকিং

কাগজের রোগীলিপির মতোই পদ্ধতিগত — তবে ডিজিটাল, দ্রুত, ও বিশ্লেষণযোগ্য। বেশিরভাগ তথ্য এক ট্যাপেই দেওয়া যায়।

📋

অর্গানন অনুযায়ী কেস পেজ

হ্যানেম্যানের অর্গানন অনুসারে ধাপে ধাপে — ভাইটালস, অভিযোগ, Mind, শারীরিক সাধারণ লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, জীবন পরিস্থিতি ও Totality। বেশিরভাগ সাধারণ লক্ষণ (তৃষ্ণা, ঘাম, ঘুম ইত্যাদি) এক ট্যাপে — লেখার দরকার নেই।

🎤

ভয়েস কেস টেকিং

কথা বলেই কেস নিন — বাংলায়, ইন্টারনেট ছাড়াই। অ্যাপ চিকিৎসক ও রোগীর কথা আলাদা করে চিনে নেয়, সঠিক জায়গায় লিখে দেয়। চিকিৎসকের পুনরাবৃত্তি বা রোগীর "হ্যাঁ" আবার লেখে না। শিরোনাম বলুন ("পিপাসা", "Mind") — পরের কথা সেখানে যায়।

👤

রোগীর প্রোফাইল ও পারিবারিক ইতিহাস

থার্মাল স্টেট, মিয়াজম, মূল বৈশিষ্ট্য, অভ্যাস, জীবন পরিস্থিতি, পারিবারিক রোগের ইতিহাস — একবার নিন, প্রতিটি ভিজিটে কাজে আসে।

✨ বিশেষ
📈

জীবনরেখা (Age Bar) — রোগের চিত্রকল্প

রোগীর জন্ম থেকে আজ পর্যন্ত বয়সের রেখায় প্রতিটি রোগ, অপারেশন, মানসিক আঘাত ও চিকিৎসার ইতিহাস বসান — কাগজের বয়স রেখার মতোই। কোন বয়সে কী হয়েছিল এক নজরে স্পষ্ট — Miasm, কারণ (Causation) ও দীর্ঘকালীন রোগের ধারা বোঝার শক্তিশালী হাতিয়ার। বয়স অনুযায়ী আলাদা রঙে ঘটনা, প্রিন্টেও আসে।
Age bar design: কাজী সাইফ উদ্দিন আহমেদ (shaifhomeopathy.com)

✨ ক্লাসিক্যাল
📝

ফলো-আপ মূল্যায়ন — মাস্টারদের নিয়মে

প্রতিটি ফলো-আপে আগের অভিযোগ কেমন বদলেছে, এবং তিন মাস্টারের নিয়মে সেই পরিবর্তন মূল্যায়ন করুন:
• Hering's Law of Cure — আরোগ্যের arc / timeline (উপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, বিপরীত ক্রমে)
• Kent-এর ১২টি পর্যবেক্ষণ — ওষুধের পরে কী ঘটেছে বোঝার ক্লাসিক্যাল চেকলিস্ট
• Vithoulkas-এর পর্যবেক্ষণ — আধুনিক মাস্টারের দৃষ্টিতে
সাথে "What Now?" ভারডিক্ট কার্ড — ওষুধ চলবে, বদলাবে, নাকি অপেক্ষা — অ্যাপ নিজেই সুপারিশ করে।

🎓

Totality ও গ্রেডিং

Kent-এর নিয়মে লক্ষণ সাজান — গ্রেড ১-৩, PQRS চিহ্নিত করুন। "Find rubrics" চাপলে প্রতিটি লক্ষণের রুব্রিক খুঁজে দেয়, "Repertorize" চাপলে Expert মোডে বিশ্লেষণ — প্রতিটি রুব্রিক তার লক্ষণের গ্রুপ, গ্রেড ও গুরুত্ব অনুযায়ী ওজন পায়।

💋

মহিলাদের ও পুরুষদের স্বাস্থ্য

মাসিক, স্রাব, গর্ভাবস্থা, স্তন্যদান, মেনোপজ — পুরুষদের জন্য প্রস্টেট সহ। জীবনের ধাপ অনুযায়ী প্রশ্ন বদলে যায়। মাসিক দেরি বা তাড়াতাড়ি হলে নিজে বুঝিয়ে দেয়। যৌন স্বাস্থ্য আলাদা সুরক্ষিত অংশে — প্রিন্টে আসে না, AI-তে যায় না।

✨ নতুন
🧬

Constitutional Analysis

রোগীর প্রোফাইলে Miasm স্বাক্ষর বিশ্লেষণ — রোগের ইতিহাস, পারিবারিক ইতিহাস ও লক্ষণ থেকে Psora, Sycosis, Syphilis-এর প্রবণতা নির্ণয়। চিকিৎসার দিকনির্দেশনায় সহায়ক।

✨ নতুন
📈

Follow-up Trajectory

প্রতিটি ফলো-আপে Hering's Law অনুযায়ী আরোগ্যের দিক ট্র্যাক করুন — উপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, বিপরীত ক্রমে সারছে কিনা। ভিজিটের পর ভিজিটে রোগীর অগ্রগতির ধারা এক নজরে দেখুন।

📋

ছাপানো রোগীলিপি (PDF)

রোগীর পুরো কেস রেকর্ড কাগজের রোগীলিপি হিসেবে ছাপান — ফাঁকা, রোগীর তথ্য সহ, বা ভিজিটের টিক সহ। হাতে লিখে দেওয়ার জন্য বা রেকর্ড রাখার জন্য।

চেম্বার ও ক্লিনিক ব্যবস্থাপনা

শুধু কেস টেকিং নয় — পুরো চেম্বার চালানোর সব কিছু এক অ্যাপে।

📊

ড্যাশবোর্ড

আজ কতজন দেখেছেন, নতুন রোগী, বাকি ভিজিট, আসন্ন ফলো-আপ, আয় — সব এক পর্দায়। চেম্বার অনুযায়ী আলাদা দেখুন। AI ক্রেডিটও দেখুন।

✨ নতুন
📊

Practice Analytics ও Treatment Outcomes

আপনার চেম্বারের ওষুধ ব্যবহারের ধরন, ঋতু অনুযায়ী সতর্কতা, এবং চিকিৎসার ফলাফল — সব এক পর্দায়। কোন ওষুধ বেশি দিচ্ছেন, কোন ঋতুতে কোন রোগ বাড়ছে, চিকিৎসার সাফল্যের হার — ড্যাশবোর্ডে সংক্ষিপ্ত বিশ্লেষণ।

🏢

একাধিক চেম্বার

প্রতিটি চেম্বার আলাদা — আলাদা ফি, অ্যাপয়েন্টমেন্ট, রোগী। ড্যাশবোর্ড, ফলো-আপ, হিসাব সব চেম্বার অনুযায়ী ফিল্টার হয়।

📅

অ্যাপয়েন্টমেন্ট ও অ্যালার্ম

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন — নির্দিষ্ট সময়ের আগে অ্যালার্ম বাজবে, অ্যাপ বন্ধ থাকলেও। আগের সন্ধ্যায় পরদিনের তালিকা। এক ট্যাপে WhatsApp-এ রোগীকে জানান। অ্যালার্মের শব্দ নিজে বেছে নিন।

🔔

ফলো-আপ ট্র্যাকিং ও রিমাইন্ডার

কার কবে ফলো-আপ — ৭/১৪/৩০ দিনের তালিকা। ফোনে নোটিফিকেশন আসে, এক ট্যাপে WhatsApp-এ মনে করিয়ে দিন। সব রোগীকে একে একে — queue-তে পরের জনকে দেখান।

💰

ফি ও চেম্বার ফাইন্যান্স

ভিজিটের ফি, পেমেন্ট, বকেয়া। চেম্বারের আয়-ব্যয়, পেমেন্ট মাধ্যম অনুযায়ী হিসাব। রোগীকে বকেয়ার কথা WhatsApp-এ জানান।

📬

অনলাইন রোগী আবেদন

আপনার নিজস্ব লিঙ্ক রোগীকে দিন — রোগী মোবাইল থেকে আবেদন করেন, আপনার অ্যাপে নোটিফিকেশন আসে। এক ট্যাপে রোগী যোগ করুন।

💬

মেসেজ টেমপ্লেট

অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, ফলো-আপ, বকেয়া ফি — প্রতিটির জন্য বাংলা ও ইংরেজি টেমপ্লেট। রোগীর নাম, তারিখ, পরিমাণ নিজে বসে যায়। নিজের টেমপ্লেটও বানান।

📱

WhatsApp-এ প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন বা পথ্য PDF এক ট্যাপে সরাসরি রোগীর WhatsApp-এ। নম্বর রোগীর রেকর্ড থেকে আসে, আপনি শুধু Send চাপুন।

সিঙ্ক, ব্যাকআপ ও নিরাপত্তা

কম্পিউটারে কেস নিন, মোবাইলে ফলো-আপ করুন — রোগীর তথ্য সর্বোচ্চ সুরক্ষায়।

☁

Google Drive সিঙ্ক ও ব্যাকআপ

আপনার নিজের Google Drive-এ এনক্রিপ্টেড ব্যাকআপ। কম্পিউটার ও মোবাইলে সিঙ্ক — প্রতিদিন ব্যাকআপ, শেষ ৭ দিনের কপি রাখে। পুরোনো ব্যাকআপ থেকে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়, Undo Restore সহ।

💻

Windows + Android

চেম্বারে কম্পিউটারে কাজ করুন — বড় স্ক্রিনে আরামদায়ক। বাড়িতে বা পথে মোবাইলে — ফোন ও ট্যাবলেটে সুন্দর দেখায়। একই অ্যাকাউন্টে দুই ডিভাইস।

মূল্য পরিকল্পনা

একটি ডিভাইসের জন্য বার্ষিক সাবস্ক্রিপশন। অফলাইন বৈশিষ্ট্য সবগুলোতেই পূর্ণ — পার্থক্য শুধু অনলাইন AI ক্রেডিটে।

AI ছাড়া

৳১,৫০০ /বছর
একটি ডিভাইস (Windows বা Android)
  • সম্পূর্ণ অফলাইন লাইব্রেরি ও বৈশিষ্ট্য
  • ৭ রেপার্টরি, ২৪ MM উৎস, ২১ বই
  • ডিজিটাল ও ভয়েস কেস টেকিং
  • প্রেসক্রিপশন, পথ্য ও পরীক্ষা সুপারিশ
  • চেম্বার ও ফি ব্যবস্থাপনা
  • Google Drive সিঙ্ক ও ব্যাকআপ
  • অনলাইন AI নেই

৫০০ ক্রেডিট

৳২,০০০ /বছর
একটি ডিভাইস (Windows বা Android)
  • সম্পূর্ণ অফলাইন বৈশিষ্ট্য
  • ৫০০ AI ক্রেডিট/মাস
  • কেস গাইড ও AI সুপারিশ
  • কাগজের রোগীলিপি AI-তে পড়া
  • কথোপকথন মোডে কেস নেওয়া

১,৫০০ ক্রেডিট

৳৩,০০০ /বছর
একটি ডিভাইস (Windows বা Android)
  • সম্পূর্ণ অফলাইন বৈশিষ্ট্য
  • ১,৫০০ AI ক্রেডিট/মাস
  • ব্যস্ত চেম্বারের জন্য যথেষ্ট ক্রেডিট
  • প্রতিদিন একাধিক কেসে AI ব্যবহার
  • অগ্রাধিকার সহায়তা

দ্বিতীয় ডিভাইস যোগ করতে আলাদা সাবস্ক্রিপশন লাগে। অফলাইন বৈশিষ্ট্য (রেপার্টরি, MM, কেস টেকিং, ভয়েস, কেস অ্যাসিস্ট্যান্ট, প্রেসক্রিপশন) সব প্ল্যানে একই — AI ক্রেডিট ছাড়া সব অফলাইনে চলে।
আপনার প্রয়োজন অনুযায়ী ক্রেডিট কাস্টমাইজ করতে যোগাযোগ করুন।

ডাউনলোড করুন

Google Drive থেকে সরাসরি ডাউনলোড — সর্বশেষ সংস্করণ।

Windows ডাউনলোড Android ডাউনলোড (APK)

ইনস্টলের পরে সাইন-ইন করুন — অ্যাকাউন্ট তৈরি হয় এডমিনের মাধ্যমে।
সমস্যা হলে যোগাযোগ করুন।

আজই সিমিলিয়া অ্যাসিস্ট্যান্ট ব্যবহার শুরু করুন

ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চর্চায় আপনার নির্ভরযোগ্য সঙ্গী — অফলাইনে, নিরাপদে, বাংলায়।

📞 ০১৭১০৩২১৩৩০